সারাদেশ
জয়পুরহাটের ধানমন্ডি এলাকার পৌর কমিউনিটি সেন্টারে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালেই ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম।
জয়পুরহাটে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের ধানমন্ডি এলাকার পৌর কমিউনিটি সেন্টারে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালেই ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র এবং জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দুই মাসের মধ্যে ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হবে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন