সর্বশেষ

রাজনীতি

শফিকুর রহমান:

আমেরিকার সঙ্গে চুক্তিতে জামায়াতকে অবহিত করা হয়নি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৬ মে, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া কোনো চুক্তি বা আলোচনায় জামায়াতকে কোনোভাবে জানানো হয়নি। তিনি শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াতের আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বলেন, “আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। এটা আমাদের স্থির অবস্থান।”

তিনি তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে বলেন, পদ্মা ব্যারাজের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তবে তা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার স্বার্থ রক্ষা করা এবং প্রকল্প বাস্তবায়ন করতেই হবে। তিনি আরও বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট। আমি সংসদেও একই কথা বলেছি।”

স্থানীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। আমরা সব স্তরের নির্বাচনে অংশগ্রহণ করব এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাই। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের পর শেরপুর ও বগুড়ায় দুইটি উপ-নির্বাচন হয়েছে, যা দেখার পর আমরা শঙ্কিত যে আসলেই সুষ্ঠু নির্বাচন হবে কি না। তবে জনগণের ম্যান্ডেট সব সমস্যার সমাধান করতে পারে।”

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন