সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে পরকীয়ার শিকার মা-মেয়ে, অর্ধগলিত লাশ উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ডাঙ্গি গ্রামে কলাবাগান থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জাহানারা বেগম (৩০) ও তার চার বছর বয়সী কন্যা সামিয়া আক্তার।

স্থানীয়রা জানান, কুলসুম নামের এক নারী ছাগল চরাতে গিয়ে মাটির নিচ থেকে মানুষের পায়ের আঙ্গুল বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ফরিদপুর সদর থানা ও গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত জাহানারার স্বামী আমজাদ শেখ জানান, তার স্ত্রী ঢাকার আমিন বাজারে ইটভাটায় কাজের সময় এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে সেখানে সালিশও হয়েছে। চলতি মাসের ৪ তারিখ এক পারিবারিক অনুষ্ঠানে বাড়ি ফেরার পর থেকে স্ত্রী ও কন্যা নিখোঁজ ছিলেন। ৬ মে গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

আমজাদ শেখ অভিযোগ করেন, স্ত্রীর পরকীয়ার প্রেমিক ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি থেকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছে। তবে অভিযুক্তের নাম প্রকাশে অনীহা প্রকাশ করেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানা ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানিয়েছেন, পুলিশ নিহতদের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিরা এই হত্যাকাণ্ডকে মর্মান্তিক  হিসেবে অভিহিত করেছেন এবং দ্রুত দোষীদের শাস্তি দাবি করেছেন।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন