সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভারের কাছে একটি মালবাহী কাভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চালক প্রবীর রায় (৩৬) এবং হেলপার (১৮) ঘটনাস্থলেই মারা যান। নিহত প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী এলাকার শিশির রায়ের ছেলে।

ঘটনা শুনে ভাঙ্গা থানার রাত্রীকালীন টহল দল, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বুধবার বিকেল ৫টার দিকে দাঁদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে একটি মালবোঝাই থ্রি-হুইলার (নসিমন) উল্টে মোঃ সোহাগ (২৩) নামের এক যুবকের মৃত্যু ঘটে। নিহত সোহাগ অমৃতনগর এলাকার মোঃ কামাল মোল্যার ছেলে।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, উভয় ঘটনাতেই প্রয়োজনীয় উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন