সর্বশেষ

সারাদেশ

সালথায় লিচু ভাগাভাগি নিয়ে বিরোধ, বাগান মালিককে পিটিয়ে হত্যা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় লিচু পারাকে কেন্দ্র করে বাগান মালিক আজিজুল মোল্যাকে (৬২) মারাত্মকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে বাগান থেকে লিচু তুলার সময় পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীকে বাঁধা দেন আজিজুল মোল্যারের ছেলে আকরাম মোল্যা। এ সময় আকরামকে মারধর করা হয়।

সন্ধ্যায়, বাবাকে ছেলের উপর হামলার বিষয়টি জানতে চাইতে গেলে তর্কের একপর্যায়ে তুষার, সাকিলসহ তাদের পরিবারের সদস্যরা আজিজুল মোল্যার উপর হামলা চালায়। বাঁশ দিয়ে পিটিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে একজনকে মারধর করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন