সর্বশেষ

সারাদেশ

সালথায় জমি বিরোধে চাচা-ভাতিজার মারামারি, আহত ৪

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার মধ্যে মারামারি হয়েছে। এ সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা হলেন উচমান (৬০), কবির শেখ (৪৫), মোরসালিন শেখ (২৮) ও হুমাই শেখ। তাদেরকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বাড়িয়েছে।

সালথা থানার পরিদর্শক (ওসি) বাবলুর রহমান খান জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন