সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলায় কমেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ মে) সকালে কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠেন কমেলা বেগম। কিন্তু দীর্ঘ সময় নামাজের ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশী শিশু সিজান (৭) দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে মৃতার ছেলে মো. নাঈম (২২) দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার মাকে ঝুলন্ত অবস্থায় পান।

সদরপুর থানার এসআই (নি.) মো. আফজাল সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন