সর্বশেষ

সারাদেশ

ফতুল্লার চানমারীতে ডিশ ব্যবসায়ী নাছির ছুরিকাঘাতে নিহত

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত নাছির ফতুল্লার চানমারী এলাকার মৃত সাইজ্জদ্দিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। বৃহস্পতিবার দুপুরে চানমারী এলাকায় তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম ঘটনাস্থলে যান। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নাছির তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর প্রায় ১টার দিকে হঠাৎ তাঁর ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাঁকে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের স্ত্রী দাবি করেছেন, নাছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ডিশ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ফারদিনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলেও তিনি জানান।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহাবুব আলম বলেন, “হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আসামিকে শনাক্তের চেষ্টা চলছে।”

অন্যদিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিহতকে হাসপাতালে আনার সময় তিনি পুরোপুরি রক্তাক্ত অবস্থায় ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন