সর্বশেষ

সারাদেশ

বানারীপাড়ায় ৭৬ পিস ইয়াবাসহ ল্যাংটা সোহেল গ্রেপ্তার

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বানারীপাড়া থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেল (৪৫)-কে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার ভোরে বানারীপাড়া পৌরসভার সীমান্তবর্তী সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, এ সময় গ্রেপ্তারকৃত ল্যাংটা সোহেলের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, উপজেলাজুড়ে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন