সর্বশেষ

সারাদেশ

হালুয়াঘাটে পাহাড়ি ঢলে ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চলের শতাধিক হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। উপজেলার মাজরাকুড়া, কড়ইতলী, সংড়া ও মহিষলেটি গ্রামে বোরো ধান, ভুট্টা, ঝিঙা, শশা ও বেগুনসহ বিভিন্ন ফসল পানির নিচে চলে গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ প্রবল পানি ওঠায় ধানক্ষেতসহ কয়েকটি পুকুরের মাছও ভেসে গেছে। মাজরাকুড়া স্কুল এলাকা থেকে কুমারগাতি যাওয়ার সড়কের প্রায় ২০–৩০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ২৪৫ হেক্টর জমির ফসল আংশিক এবং ৭০ হেক্টর সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে, ২ নং জুগলী ইউনিয়নের সংড়া গ্রামের কৃষকরা অভিযোগ করেছেন, এলাকায় ধান কাটার মেশিনের তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে যে হারভেস্টার আছে, তার ভাড়া একর প্রতি ১০–১২ হাজার টাকা। ফলে কৃষকরা সময়মতো ধান কেটে নিতে পারছেন না।

কৃষকরা দ্রুত হারভেস্টার সরবরাহ, ভাড়া নিয়ন্ত্রণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন