সর্বশেষ

সারাদেশ

নড়াইলে জেলা ছাত্রদলের ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বুধবার, ১৩ মে, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল: নড়াইল জেলা ছাত্রদলের নতুন ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করা হয়েছে।

সিনিয়র যুগ্ম আহ্ব্যক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীল এবং যুগ্ম আহ্ব্যক হয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রকিবুজ্জামান পাপ্পু।

মঙ্গলবার (১২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, “কেন্দ্র থেকে যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে, আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করতে চেষ্টা করব। দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার জন্য কাজ চালিয়ে যাব।”

কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন