সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন: আলোচনা সভা অনুষ্ঠিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক শামসুন্নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক মানস কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ডা. মোঃ ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর খান মোহাম্মদ আরিফ।

এছাড়া বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সভাপতি লাইলী পারভীন, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা, সিনিয়র স্টাফ নার্স মো. জুয়েল, মামুন মোল্লা, রাহেলা পারভীনসহ অন্যান্য নার্স ও হাসপাতালের কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় নার্সিং পেশার গুরুত্ব, রোগীর যত্নে তাদের অবদান এবং স্বাস্থ্যসেবা খাতে নার্সদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন