সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন, ট্রাক্টরসহ এক আটক – জরিমানা ১৫ হাজার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। অভিযানে মাটি পরিবহনকালে একটি ট্রাক্টরসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

সুমন আলী সদর উপজেলার জয়ন্দীপুর ও রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, নদীর তীরবর্তী কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে তা স্থানীয় ইটভাটায় বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ অভিযান পরিচালনা করেন। তিনি মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন