সর্বশেষ

সারাদেশ

দক্ষিণ সুরমা বাস আগুন মামলায় ইলিয়াস-জামানসহ ৩৮ জন খালাস

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১৩ মে, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ২০১১ সালের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও একজন বৃদ্ধের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ইলিয়াস আলী, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, এটিএম ফয়েজ ও নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন আসামিকে খালাস দিয়েছে মানবপাচার দমন ট্রাইব্যুনাল সিলেট।

মঙ্গলবার (১২ মে) দুপুরে মামলার সাক্ষী-প্রমাণ জেরা শেষে বিচারক মো. শরিফুল ইসলাম আসামিদেরকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাসের রায় দেন। আসামী পক্ষের হয়ে ছিলেন অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারি, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত ও অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় সিলেট হবিগঞ্জ সুপার এক্সপ্রেস বাসে আগুন লাগায় ৭০ বছর বয়সী কাজী নাছির নিহত হন। ঘটনার সময় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি চলছিল। দুই দিন পরে নাছিরের লাশ বেওয়ারিসভাবে মানিকপীর কবরস্থানে দাফন করা হয়। পরে নিহতের স্ত্রী জোৎস্না বেগম লাশ শনাক্ত করেন।

মামলায় ১৪৩, ৩৪১, ৪৩৫, ৪২৭, ৩০২ ও ৩৪ দণ্ডবিধির ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সকলকে খালাসের রায় দেন।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন