সারাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া বড় আনদার পুকুর সংস্কারের কাজ চলাকালীন একটি মূল্যবান কষ্টি পাথরের দুর্গা প্রতিমা উদ্ধার হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসন মূর্তিটি উদ্ধার করে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার হলো প্রাচীন কষ্টি পাথরের দুর্গা মূর্তি
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
বুধবার, ১৩ মে, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া বড় আনদার পুকুর সংস্কারের কাজ চলাকালীন একটি মূল্যবান কষ্টি পাথরের দুর্গা প্রতিমা উদ্ধার হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসন মূর্তিটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পুকুর খননের সময় এক্সাভেটর মেশিনের বাকেটের সঙ্গে মাটি থেকে মূর্তিটি উঠে আসে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের এলাকা থেকে বহু মানুষ উৎসুক হয়ে ঘটনাস্থলে ভিড় জমায়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল হক থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি নিরাপদে উদ্ধার করেন। তিনি বলেন, মূর্তিটি সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, উদ্ধার হওয়া এই মূর্তিটি বহু বছরের পুরনো এবং এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকতে পারে।
১৯২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর