সর্বশেষ

সারাদেশ

মোংলায় মাদক বিক্রিতে রাজি না হওয়ায় কৃষক দল নেতাকে মারধর, থানায় অভিযোগ

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ১১ মে, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে মাদক বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় মোংলা পৌর শহরের ৪ নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন মোল্ল্যাকে (৩০) নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও বিচার চেয়ে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার একটি মাদকচক্র দীর্ঘ দিন ধরে আল আমিনকে ইয়াবা বিক্রির জন্য চাপ দিয়ে আসছিল। তাদের এই অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয় চক্রটি। এর জের ধরে স্থানীয় জাকিরের দোকানে চা পানরত অবস্থায় মাদক বিক্রেতা বাদল ও তার ছেলে রনিসহ বেশ কয়েকজন আল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে।

আহত আল আমিন প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলেও ঘটনার ১৫ দিন পার হয়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মোংলা থানার এসআই নুরুল আমিন জানান, অভিযোগ পাওয়ার পর এলাকার কিছু ব্যক্তি বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো সমাধান না হওয়ায় তিনি আজই উভয় পক্ষকে থানায় ডাকার ব্যবস্থা করবেন বলে জানান।

এদিকে মোংলা-রামপাল (সার্কেল) সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম জানান:

"অভিযোগ দেওয়ার পর এত কালক্ষেপণের সুযোগ নেই। বিষয়টি অবগত হওয়ার পর থানার ওসির সাথে কথা বলেছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে পুলিশের কোনো আপস নেই।"

অভিযুক্ত বাদল মাদক ব্যবসার বিষয়টি অস্বীকার করে জানান, আল আমিনের সাথে তার পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। ৫০০ টাকার মধ্যে ৩০০ টাকা বকেয়া থাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। তাকে হেয় করতেই মাদক ও মারধরের মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তার দাবি।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন