সর্বশেষ

আন্তর্জাতিক

গাছে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল; রাজশাহীতে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

সোমবার, ১১ মে, ২০২৬ ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় এক যুবককে গাছে বেঁধে চুরির অভিযোগে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম তুষার। তিনি মতিহার থানার কাজলা এলাকার নাজিরের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তুষার এলাকার চুরির ঘটনায় পূর্বেও অভিযুক্ত ছিলেন।

জানা গেছে, গত ১০ মে একদল ব্যক্তি চুরির সন্দেহে তুষারকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে প্রকাশ্যে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাছে বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই যুবককে মারধর করছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

সচেতন মহলের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্যে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন