রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র, আকাশেই ধ্বংস
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য নিশ্চিত করেছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। এ ঘটনার পর দেশটির কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেন।
হামলার ঘটনার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে নিরাপত্তাঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।
সৌদি সিভিল ডিফেন্স জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আবহা ও এর কাছাকাছি খামিস মুশাইত এলাকাতেও জরুরি সতর্কবার্তা প্রচার করা হয়েছিল। পরে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথক বার্তায় ওই এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।
এদিকে, ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
১০৯ বার পড়া হয়েছে