সর্বশেষ

আন্তর্জাতিক

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ধসে পড়েছে শত শত বাড়িঘর। ভূমিকম্পের কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চীনের তিব্বত অঞ্চলের নাগকু এলাকায় আঘাত হেনেছে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ভূমিকম্পে শত শত বাড়িঘর ধসে পড়েছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

নাগকু অঞ্চলটি তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। বিস্তীর্ণ ও জনবিরল এই পার্বত্য এলাকায় ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এসব এলাকায় উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে উঠতে পারে।

২০২৩ সালের পর এই অঞ্চল ও এর আশপাশে এটিকে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জন নিহত হয়েছিলেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০