সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার, উদ্ধার আরও ৮০০ গ্রাম

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১০ মে, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে গাঁজাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই অভিযানে তার ফেলে যাওয়া আরও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

শনিবার (১০ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা পঞ্চসার ইউনিয়নের গোলাপরায়ের দিঘীরপাড় (মালিরপাথর) এলাকার একটি বাড়ির উঠান থেকে অভিযান চালান।

এ সময় মোঃ আলম (৪৫), পিতা মৃত আবুল কালাম চৌকিদার, স্থানীয় গোলাপরায়ের দিঘীরপাড় এলাকার বাসিন্দাকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার বড় ভাই মোঃ তোফাজ্জল হোসেন (৫৫)-এর ফেলে যাওয়া আরও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন