সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১১ মে, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

রবিবার (১০ মে ২০২৬) মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শৃঙ্খলা, উদ্যম ও ক্রীড়া মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন