সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

সোমবার, ১১ মে, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিপণ্যকে রপ্তানিযোগ্য করে লাভজনক খাতে পরিণত করার লক্ষ্য নিয়ে কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রদর্শনী “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে) সকাল থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম।

কংগ্রেসে বক্তারা বলেন, কৃষকদের গ্যাপ (GAP) সার্টিফিকেশন অর্জনের জন্য আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ম মেনে চাষাবাদ করতে হবে। পাশাপাশি সঠিকভাবে রেকর্ড সংরক্ষণ এবং নিয়মিত পরিদর্শনের আওতায় থাকতে হবে। বিশেষভাবে ফার্ম ডায়েরি সংরক্ষণ, অনুমোদিত সার ও কীটনাশক ব্যবহার এবং মাটি ও পানির মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সবজিসহ বিভিন্ন ফসলের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষিকাজে উৎপাদন বাড়াতে উপস্থিত কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক, উদ্যোক্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন