জাতীয়
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, নৌ ও রেলপথে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, নৌ ও রেলপথে বিশেষ ব্যবস্থা: মন্ত্রী
স্টাফ রিপোর্টার
রবিবার, ১০ মে, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, নৌ ও রেলপথে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
একই সঙ্গে ঈদের আগে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রোববার (১০ মে) সকালে রাজধানীর লেডিস ক্লাব-এ আয়োজিত নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের নৌ সেক্টরকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও ত্যাগকে যথাযথভাবে কাজে লাগানোর বিকল্প নেই।
এদিকে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন