সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু, সময় নির্ধারণ করল প্রশাসন

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ১০ মে, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন এবারও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেছে।

তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগেই আম সংগ্রহ করা যাবে।

আজ রোববার (১০ এপ্রিল) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সময়সূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করার লক্ষ্যে এ বছরের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে।

জাতভেদে আম সংগ্রহের সময়সূচি হলো—

৩০ মে: গোপালভোগ
২ জুন: ক্ষীরসাপাত (হিমসাগর)
৫ জুন: নাক ফজলি
১০ জুন: ল্যাংড়া ও হাঁড়িভাঙা
১৫ জুন: আম্রপালি
২৫ জুন: ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো
৫ জুলাই: আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন। 

সভায় জানানো হয়, চলতি বছরে নওগাঁ জেলায় ৩০০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এ বছর শুধু নওগাঁ জেলা থেকেই প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মণ্ডলসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, আমচাষি ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিপক্ব আম সংগ্রহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ মে থেকে চাষিরা গুটি আম সংগ্রহ করতে পারবেন। কোনো ধরনের দুর্যোগ দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আম সংগ্রহের সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না। সময়সূচি অনুযায়ী আম সংগ্রহে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে। নওগাঁর আমের সুনাম অক্ষুণ্ন রাখতে চাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
 

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন