সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১১ মে, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ ১০ মে ২০২৬ (রবিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।

সভায় মাননীয় প্রধানমন্ত্রীর মাদকবিরোধী “জিরো টলারেন্স” নীতির আলোকে জেলায় মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা, কিশোর গ্যাং পরিস্থিতি প্রতিরোধ, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন