সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে শিশু ধর্ষণ: মামলার ৪ ঘণ্টার মধ্যেই ধর্ষক গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১০ মে, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোরসালিন শেখ ওরফে রাজু (২০)। রবিবার (১০ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর নিজ বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকায়। গত ৩ মে সে কাশিয়ানীর নিজামকান্দি পূর্বপাড়া গ্রামে তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত রাজু একই এলাকার কালাম শেখের ছেলে এবং প্রতিবেশী হওয়ার সুবাদে ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল।

এই পরিচয়ের সুযোগ নিয়ে গত ৭ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে পুকুরে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় রাজু। এরপর নিজামকান্দি পুকুরপাড়ের একটি জমিতে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ও হত্যার হুমকি দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে ধর্ষক পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে শিশুটি তার খালাকে সব ঘটনা খুলে বলে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় গুরুতর অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৯ মে) ঘটনাটি পুলিশের নজরে এলে রাতেই তৎপর হয় প্রশাসন। রাত সাড়ে ১১টার দিকে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা (নং ১৪) রুজু করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক জানান, মামলা দায়েরের পরপরই সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানকে দ্রুত আসামি গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়। তার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব-ইন্সপেক্টর খায়রুল বাশারের একটি টিম গভীর রাতে কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার এড়াতে সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল আসামি। তবে পুলিশের দ্রুত ও সাঁড়াশি অভিযানের কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন