সারাদেশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রবিবার (১০ মে) সকাল ৬টা ৫৫ মিনিটে ভূঁইগড় গিরিধারা এলাকার একটি আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফতুল্লায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
রবিবার, ১০ মে, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রবিবার (১০ মে) সকাল ৬টা ৫৫ মিনিটে ভূঁইগড় গিরিধারা এলাকার একটি আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দগ্ধরা হলেন মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটের রান্নাঘর সংলগ্ন গ্যাস লাইনে লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমে ছিল। পরে সকালে সিগারেট লাইটার জ্বালানোর সময় সেখানেই বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
১৬৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর