সর্বশেষ

সারাদেশ

দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য এখন ঢাকায়

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ওই পথচারী নারী পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জয়পুরহাটের গোপীনাথপুর এলাকায় শুক্রবার সকালে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় পাঠানো হয়। জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানিয়েছেন, প্রতিমন্ত্রীর ডান পায়ে সফট টিস্যু ইনজুরি হয়েছে, তবে কোনো হাড় ভাঙেনি। পায়ে শর্ট লেগ প্লাস্টার করার পর তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে।

জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া জানান, প্রতিমন্ত্রী একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে তাঁর প্রটোকল গাড়িটি কিছুটা সামনে চলে যায়। এ সময় আকস্মিকভাবে গাড়ির সামনে এক বৃদ্ধা নারী চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান এবং প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশে একটি ধানখেতে পড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় প্রতিমন্ত্রীর সাথে থাকা তাঁর স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা গেছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন