সর্বশেষ

সারাদেশ

ধর্ম যার যার, বাংলাদেশ সবার: নাটোরে হুইপ দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করে দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার বিকেলে নাটোর শহরের বঙ্গজল রাজবাড়ী শ্রী শ্রী শ্যাম সুন্দর বড়তরফ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ দুলু। তিনি বলেন, অন্যায় ও স্বৈরাচারের অবসান ঘটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার যে পথ শ্রীকৃষ্ণ দেখিয়ে গেছেন, তা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার ভোগ করবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ... নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চাসহ সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন