সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে শত শত আইফোন ও ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক আটক

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার শহরের একটি হোটেল থেকে প্রায় ২ হাজার আইফোন, শতাধিক ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসসহ চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হোটেল সী-প্যালেস থেকে তাঁদের আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের বরাত দিয়ে জানা গেছে, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হোটেল সী-প্যালেস থেকে ছয় চীনা নাগরিককে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু যন্ত্রও পাওয়া গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

পুলিশের অভিযোগ, কয়েক মাস ধরে শতাধিক চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

আটক ছয় চীনা নাগরিকের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রামু থানায় সাইবার আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন