সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় বৈছাআ হামলার মামলায় সাবেক চেয়ারম্যান সাজ্জাদ গ্রেপ্তার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের পশ্চিম পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম জানান, কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে সাজ্জাদ হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণায় তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন। ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহেরের কাছে মাত্র ৪৬ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন