সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অপসংস্কৃতির ভিড়ে নতুন প্রজন্মের কাছে শেকড়ের লোকসংস্কৃতি পৌঁছে দিতে ময়মনসিংহে নিয়মিত বসছে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’। স্থানীয় প্রগতিশীল সামাজিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ ব্রহ্মপুত্র নদের তীরে ব্যতিক্রমী এই আসরের আয়োজন করছে। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার আয়োজিত এই লোকজ আসরটি ইতোমধ্যে ময়মনসিংহের সংস্কৃতিপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নিয়মিতভাবে বসে এই বাউল গানের আসর। ‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারাবদ্ধ’ মূলমন্ত্রে উজ্জ্বীবিত সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ এই আয়োজনের উদ্যোক্তা। মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের দর্শন ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

ইতোমধ্যে আসরটির দুটি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে ‘ভাব তরঙ্গ’-এর যাত্রা শুরু হয়। এরপর ১৪ আগস্ট অনুষ্ঠিত হয় এর দ্বিতীয় পর্ব ‘জালাল পর্ব’। এই পর্বে বাউল সাধক জালাল উদ্দীন খাঁ’র দেহতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীরা। আগামী ১১ সেপ্টেম্বর ‘করিম পর্ব’ অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যেখানে প্রতিধ্বনিত হবে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালজয়ী গানগুলো।

আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বলেন, আজ সংস্কৃতিকে এক শ্রেণির মানুষ সস্তা বাণিজ্যিক বিনোদনের মাধ্যমে কলুষিত করছে। এর ফলে হারিয়ে যাচ্ছে আমাদের শেকড়ের প্রকৃত রূপ। বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার বাণী সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেই তাঁরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

আয়োজনের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, এতে কোনো আধুনিক যান্ত্রিকতা বা কৃত্রিম আভিজাত্য নেই। সম্পূর্ণ গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ ধরে রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্র নদের তীরে মাটিতে বসে গান পরিবেশন করেন। দোতারা, একতারা ও বেহালার সুরে সুর মিলিয়ে খালি গলায় গান গেয়ে বাউলরা এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেন। আগত দর্শক-শ্রোতারাও এই সহজিয়া লোকজ পরিবেশনা প্রাণভরে উপভোগ করছেন এবং আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন