সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় মহাসমারোহে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় আচার ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন।

শুক্রবার জেলা শহরের পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার শীল এবং সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নিত্যানন্দ আমিন।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সম্পর্কে আলোকপাত করেন। তাঁরা বলেন, শ্রীকৃষ্ণের মূল শিক্ষাই হলো অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজ ও রাষ্ট্রে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। তাঁর অহিংস ও কল্যাণকর দর্শন ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে প্রতিটি উৎসবই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

জন্মাষ্টমীর উৎসব সূচির মধ্যে ছিল দুপুরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও আলোচনা সভা এবং বিকেলে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি মায়ের বাড়ির নাটমন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আগের স্থানে এসে শেষ হয়। রঙিন সাজে সজ্জিত এই শোভাযাত্রায় সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন