মাগুরায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শনিবার, ৯ মে, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দীন।
আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, দর্শন, মানবতাবাদী চিন্তা এবং বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও সাহিত্যকর্মকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রাত ১০টা পর্যন্ত চলা এ আয়োজনে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
১২৪ বার পড়া হয়েছে