সর্বশেষ

সারাদেশ

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি: গোয়েন্দা পুলিশের জালে ২ প্রতারক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২৭ জুন, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুজন হোসেন (৩৪) এবং পাবনা শহরের শিবরামপুর এলাকার হাতেম আলীর ছেলে আরিফুল ইসলাম (৪০)। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা একটি সুসংগঠিত প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সাধারণ মানুষকে ফোন করত। এরপর ভয়ভীতি প্রদর্শন ও নানা হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত এবং ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে সেই টাকা হাতিয়ে নিত।

পুলিশ জানায়, ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালায়। অভিযানে গাংকোলা এলাকা থেকে সুজন এবং শিবরামপুর এলাকা থেকে আরিফুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি সচল মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

এই প্রতারণামূলক কর্মকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তিসহ আরও দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন