সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ২৭ জুন, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে ৯৪ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিকেল

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে ১৬ জন শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ৯ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। বর্তমানে শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে ৯৪ জন রোগী।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৩৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২২৬ জন। একই সময়ে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার এলাকার চার মাস বয়সী এক কন্যাশিশু রয়েছে। তাকে গত ১৮ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সন্দেহজনক হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে।

এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মাইশাচর-সিধলী এলাকার চার মাস বয়সী এক পুত্রশিশুকে ১৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, সন্দেহজনক হামের পাশাপাশি গুরুতর নিউমোনিয়া ও হৃদযন্ত্রের অকার্যকারিতা তার মৃত্যুর কারণ।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার তিন মাস বয়সী এক পুত্রশিশুকে শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, শিশুটি সন্দেহজনক হাম, গুরুতর নিউমোনিয়া এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত ছিল।

অন্যদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকার আট মাস বয়সী এক কন্যাশিশুকে গত ৮ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, সন্দেহজনক হামের পাশাপাশি নিউমোনিয়া এবং তীব্র অপুষ্টি (সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন) তার মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন