সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু রুখতে ময়মনসিংহে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২৭ জুন, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের নেতৃত্বে নগরীর কাঁচিঝুলি এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু মোকাবিলায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এই অভিযানে।
পরিচ্ছন্নতা অভিযান

অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এই কার্যক্রমে কাঁচিঝুলি এলাকার বিভিন্ন রাস্তায় জমে থাকা আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। মশার বংশবিস্তার রোধে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার অনুরোধ জানান।

ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ডেঙ্গুমুক্ত ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এমন জনসচেতনতামূলক এবং প্রতিরোধমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। বাড়ির আশেপাশে কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখার তাগিদ দেওয়া হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন