সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২৭ জুন, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নে হামিদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় শনিবার সকালে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলকা ইউনিয়নের আলমপুর-সরাবাড়ী গ্রামের বাসিন্দা হামিদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা এ মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোমিন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা এবং ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লাসহ স্থানীয় কয়েকজন।

বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করা উচিত। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন