সর্বশেষ

সারাদেশ

বরিশালে ‘কিশোরী গ্যাং’-এর বিরুদ্ধে কলেজছাত্রী ও মাকে মারধরের অভিযোগ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ২৭ জুন, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সিটি কলেজের এক শিক্ষার্থী ও তার মাকে বাসায় ঢুকে মারধর, টাকা ও মোবাইল ফোন লুট এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল কিশোরীর বিরুদ্ধে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
‘কিশোরী গ্যাং’-এর উৎপাত

বরিশালে এক কলেজছাত্রী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ‘কিশোরী গ্যাং’ সংশ্লিষ্টতা। ভুক্তভোগী শিক্ষার্থী রাবেয়ার দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে বরিশাল কোতোয়ালী মডেল থানায় তদন্ত চলছে।

অভিযোগে বলা হয়, গত ২২ জুন দুপুরে বরিশাল সিটি কলেজ মাঠে প্রথম দফায় রাবেয়ার ওপর হামলার চেষ্টা করা হয়। পরে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।

এরপর একই দিনে বিকেলে ফকিরবাড়ি রোডের ভাড়া বাসায় গিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় রাবেয়া ও তার মাকে মারধর করা হয় এবং একটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, অভিযুক্তদের একজন একই কলেজের শিক্ষার্থী। পূর্বে তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ছিল, যা থেকেই এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীর।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হামলার সময় ঘটনাটির ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা তার মানসিক ক্ষতির কারণ হয়েছে।

এছাড়া অভিযোগে আরও কিছু গুরুতর বিষয় উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে—কিছু ব্যক্তি ব্ল্যাকমেইল, ভয়ভীতি প্রদর্শন ও তথাকথিত ‘হানিট্র্যাপ’ কৌশলের মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকতে পারে। অতীতে এ ধরনের ঘটনায় থানায় সাধারণ ডায়েরির কথাও উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রাবেয়া জানান, তিনি ও তার মায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা করার প্রস্তুতির কথাও জানান।

বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন