সর্বশেষ

সারাদেশ

মেঘনা নদীতে অবস্থায় যুবকের ভাসমান লাশ উদ্ধার

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ২৭ জুন, ২০২৬ ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পাশ্ববর্তী থানাগুলোতে নিহতের ছবি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকা-সংলগ্ন মেঘনা নদীর তীরে শনিবার বেলা ১১টার দিকে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

পরে বিষয়টি হিজলা নৌ-পুলিশকে জানানো হলে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। উদ্ধার করা মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হিজলা থানায় নেওয়া হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন জানান, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, নিহতের পরিচয় নিশ্চিত করতে পাশ্ববর্তী বিভিন্ন থানায় তাঁর ছবিসহ তথ্য পাঠানো হয়েছে। একই সঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন