সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা-হেরোইনসহ আটক ৩ মাদক কারবারি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৮ মে, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৮ মে) সকালে র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর হাজির মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাসান (২১), ফাহিম (২২) ও তৌহিদুল হোসেন (৪৫)।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৫ এর মিডিয়া সেল জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন