সর্বশেষ

সারাদেশ

ইন্টারপোলের সহায়তায় শিবপুরে হত্যার প্রধান আসামি আরিফ সরকার গ্রেপ্তার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার (৪০) কে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এর আগে বুধবার দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ওই দিনই তাকে দেশে এনে শিবপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন। এর মাধ্যমে মামলার ১২ জন আসামির সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পিবিআই ও মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ বাদী হয়ে আরিফ সরকারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই নরসিংদী মামলার তদন্ত শুরু করে।

তদন্তে ঘটনার অন্যতম আসামি মহসীন সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে এনে আদালতে পাঠানো হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের সম্পৃক্ততা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় প্রধান আসামি আরিফ সরকারের অবস্থান দুবাইতে নিশ্চিত করে পিবিআই। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

পিবিআই জানায়, মামলার তদন্ত শেষে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বর্তমানে পূর্বে গ্রেপ্তার হওয়া সকল আসামি জামিনে রয়েছেন।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন