সর্বশেষ

সারাদেশ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ধরণীবাড়ী কিশামত মালতি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) হাবিবুর রহমান লাভলু।

জানা গেছে, বৃহস্পতিবার নাজমুল ইসলাম প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন