সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারের এডিসি ইমরান হোসাইন সজীব বান্দরবানে বদলি

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসাইন সজীবকে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে কক্সবাজারের এডিসি ইমরান হোসাইন সজীবসহ একই পদমর্যাদার আরও তিনজন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে এডিসি পদে পদায়ন করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে আগামী ১৩ মে অপরাহ্নে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

উল্লেখ্য, ভূমি অধিগ্রহণের অর্থ ছাড়ের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগে বদলি হওয়া এডিসি ইমরান হোসাইন সজীব, এর আগে বদলি হওয়া সাবেক এডিসি নিজাম উদ্দিন আহমদসহ কক্সবাজার জেলা প্রশাসনের চারজন কর্মকর্তার বিরুদ্ধে গত ২১ এপ্রিল কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মো. আবদুর রহিমের আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন