সর্বশেষ

সারাদেশ

পাবনার আটঘরিয়ায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কলিট তালুকদার, পাবনা 
কলিট তালুকদার, পাবনা 

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার আটঘরিয়া উপজেলার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোড়গাছা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি খালে পড়ে পানিতে ডুবে মারা যেতে পারেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কয়েকদিন আগে এলাকাবাসী ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন বলে জানা গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন