সর্বশেষ

সারাদেশ

জিরানী বাজার ফুটওভার ব্রিজ এখন ‘মৃত্যুফাঁদ’: ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছেন হাজারো মানুষ

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় অবস্থিত ফুটওভার ব্রিজটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সিঁড়ির লোহার পাত ভেঙে ও মরিচা ধরে যাওয়ায় এটি ব্যবহার করা কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। তারপরও প্রতিদিন শিক্ষার্থী, পোশাকশ্রমিকসহ হাজারো মানুষ বাধ্য হয়ে জীবন ঝুঁকিতে রেখে এই ব্রিজ ব্যবহার করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, এলাকায় দুটি ফুটওভার ব্রিজ থাকলেও বিকেএসপি পাবলিক স্কুলের সামনে থাকা ব্রিজটিই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কিন্তু এই ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশের সিঁড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে পূর্ব পাশের উত্তরের সিঁড়িটি এখন পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা সেখানে বাঁশ দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা শুধু একটি সিঁড়ি দিয়ে গাদাগাদি করে উঠানামা করতে বাধ্য হচ্ছেন।

পথচারী তুহিন আলম বলেন, সিঁড়িতে পা দিলেই ভয় লাগে। লোহার পাতগুলো এতটাই ক্ষয়ে গেছে যে কখন পা আটকে দুর্ঘটনা ঘটে বলা যায় না। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম রফিক জানান, এর আগেও ব্রিজটি আংশিক মেরামত করা হয়েছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বড় কোনো দুর্ঘটনার আগেই তিনি ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম জানান, ব্রিজটির বেহাল অবস্থার খবর তারা পেয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শনের জন্য টিম পাঠানো হয়েছে। দ্রুতই ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন