সর্বশেষ

স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৫০ রোগীর খাবার সরবরাহ শুরু, উদ্বোধন করলেন এমপি বুলবুল

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে অবশেষে সব রোগীর জন্য খাবার সরবরাহ কার্যক্রম চালু হয়েছে। এতদিন যেখানে মাত্র ১০০ জন রোগী খাবার পেতেন, এখন থেকে পূর্ণসংখ্যক ২৫০ জন রোগীই এই সুবিধা পাবেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এই সম্প্রসারিত খাদ্য সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পূর্বে ১০০ শয্যার সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও রোগীদের খাবার সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন দীর্ঘদিন ঝুলে ছিল। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় কার্যক্রমটি আটকে ছিল। অবশেষে সাম্প্রতিক সময়ে ২৫০ জন রোগীর জন্য খাদ্য বরাদ্দ অনুমোদিত হওয়ায় এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।

এদিকে, একই বছর হাসপাতালের জন্য স্থায়ী জনবল সৃষ্টির অনুমোদন পেলেও এখনো সব পদে নিয়োগ সম্পন্ন হয়নি। ফলে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসায় চিকিৎসকদের ওপর চাপ বেড়েছে। এত বিপুল সংখ্যক রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
 

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন