সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, মাঠেই ঝরে গেল প্রাণ

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে ধান কাটার সময় মাঠে কাজ করারত অবস্থায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে মাঠে ধান কাটছিলেন দিলিপ চন্দ্র বর্মন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

এদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে আরও দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় বজ্রপাতে রফিকুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসিয়া পাড়া গ্রামের বাসিন্দা এবং ধান কাটার কাজে নিয়ামতপুরে এসেছিলেন।

অপর ঘটনায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে ধান ঘরে তোলার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে আরেক কৃষকের মৃত্যু হয়।

স্থানীয়দের মাঝে এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বজ্রপাতের ঝুঁকিপূর্ণ মৌসুমে মাঠে কাজের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন