সারাদেশ
মোংলায় এক নারী এনজিও কর্মীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্থানীয় একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপকও রয়েছেন।
মোংলায় গোপনে ভিডিও ধারণ: পর্নোগ্রাফি মামলায় হোটেল ম্যানেজারসহ ২ জন গ্রেপ্তার
মাসুদ রানা, মোংলা
বুধবার, ৬ মে, ২০২৬ ৪:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলায় এক নারী এনজিও কর্মীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্থানীয় একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপকও রয়েছেন।
পুলিশ জানায়, মোংলার সিঙ্গাপুর নামের একটি আবাসিক হোটেলে অবস্থানকালে ওই নারী কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় বনি আমিন (২৩) এবং হোটেল ম্যানেজার মো. মহসিন (৪০)–কে গ্রেপ্তার করা হয়েছে।
মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ মামলায় কাওছার হৃদয় (২৩) নামে আরও একজন জড়িত রয়েছে। তিনি বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন