সর্বশেষ

সারাদেশ

বোয়ালমারীতে মোটরসাইকেল নিতে এসে রহস্যজনকভাবে যুবকের মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৬ মে, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের জামাই বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় গিয়ে প্রতিবেশী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম (৩৬) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের সিন্ধাইন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন এবং তার একটি ১১ বছরের ছেলে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিক অমতের মধ্যেই প্রেমের সম্পর্ক থেকে শহিদুল শেখ ও এক তরুণীর বিয়ে হয়। পরে দাম্পত্য কলহের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ সময় শহিদুল শেখ তার শ্যালকের একটি মোটরসাইকেল এলাকায় এনে বন্ধক রাখেন বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার দুপুরে সেই মোটরসাইকেল ফেরত নিতে শ্বশুর সাইদ মোল্লা ও প্রতিবেশী রবিউল ইসলাম শহিদুল শেখের বাড়িতে যান। সেখানে মোটরসাইকেল নিয়ে প্রথম দফায় বাকবিতণ্ডা হয় এবং পরে তারা ফিরে যান।

পরে বিকেলে আবারও তাদের ডেকে নেওয়া হয় বলে জানা যায়। এরপর শ্বশুরকে স্থানীয় এক সালিশ বৈঠকে বসিয়ে রেখে রবিউল ইসলামকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। কিছু সময় পর শ্বশুরকে জানানো হয় মোটরসাইকেল পরদিন সকালে পৌঁছে দেওয়া হবে। এরপর রবিউলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে সন্ধ্যার দিকে বোয়ালমারীর সাতৈর–মহম্মদপুর সড়কের হাটখোলার চর এলাকায় একটি প্রাইভেটকার দুর্ঘটনার খবর পাওয়া যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পাশেই এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যায় যে নিহত ব্যক্তি রবিউল ইসলাম।

ঘটনার পর প্রাইভেটকারে থাকা কয়েকজন পালিয়ে যায়, তবে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহতের পরিবার দাবি করেছে, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। নিহতের বোন, চাচা ও বাবা পৃথকভাবে অভিযোগ করে বলেন, মোটরসাইকেল সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী–বোয়ালমারী সার্কেল) জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন